ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

তিন চিহ্নের মানে জানলে মেট্রোরেলে ভ্রমণ হবে সহজ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ২৫ জানুয়ারি ২০২৪
তিন চিহ্নের মানে জানলে মেট্রোরেলে ভ্রমণ হবে সহজ
ছবি: সংগৃহীত

ঢাকার বাসিন্দারা এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত দেশের প্রথম মেট্রোরেলের সম্পূর্ণ সুবিধা ভোগ করছেন। তবে অফিস টাইমে ভিড়ের কারণে মেট্রোরেলে উঠাও একটি কঠিন কাজ হয়ে উঠেছে।

সাধারণ একটি স্টেশনে মেট্রোরেল ৪০ থেকে সর্বোচ্চ ৫০ সেকেন্ড অপেক্ষা করে। এরমধ্যে যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে হয়।  মেট্রোরেলের গেটে বাসের মতো ‘আগে নামতে দিন, পরে উঠুন’- এমন কোনো বার্তাও লিখা থাকে না। আবার থাকে না চালকের সহকারী। অন্যদিকে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সময়ও কম।

এর ফলে, একটি ট্রেন স্টেশনে আসা মাত্রই যে যেভাবে পারেন উঠতে চেষ্টা করেন। এতে নির্দিষ্ট স্টেশনে নামতে ব্যর্থ হয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই। কিন্তু কেন এমনটা হচ্ছে? মেট্রোরেলে ভ্রমণকারী অধিকাংশের ধারণা, এত অল্প সময়ে যাত্রীদের আগে নামতে দিলে আর উঠা হবে না। এজন্য ট্রেন আসার সঙ্গে সঙ্গেই সবাই উঠার জন্য হুড়োহুড়ি করেন। অথচ মেট্রোরেলের যে গেট দিয়ে যাত্রীরা উঠানামা করেন সেখানেই তিনটি চিহ্ন আছে। যা অধিকাংশ যাত্রী খেয়াল করেন না, বা খেয়াল করলেও তা মেনে চলার চেষ্টা করেন না।

Advertisement

মেট্রোরেলের স্টেশনে এই তিন চিহ্নের দেখা মিলবে। ছবি: সংগৃহীত

উপরের ছবিতে মার্ক করা তিনটা চিহ্ন আছে। ডান এবং বামপাশের চিহ্ন হচ্ছে ভেতরে যাওয়ার দিকে আর মাঝের চিহ্ন হচ্ছে বাহিরে আসার দিকে। অর্থাৎ, যারা ট্রেনে উঠবে তারা ডান এবং বাম পাশের জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করবে। আর যারা ট্রেন থেকে নামবে তারা মাঝের জায়গা দিয়ে নামবে।

ট্রেনে উঠার যাত্রীরা যেমন মাঝের জায়গা দিয়ে উঠার চেষ্টা করবেন না, তেমনি যারা নামবেন তারাও মাঝের নির্দিষ্ট জায়গা রেখে দু’পাশ দিয়ে নামবেন না। এই নির্দেশনা মেনে চললে ট্রেনে উঠা-নামায় বিড়ম্বনায় পড়তে হবে না। সব যাত্রী নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবে। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!