[ রাজধানী ]
রাজধানীতে বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার এলাকার ফুটপাত থেকে সেন্টু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন মামুন ও মো. আব্দুল নামের দুই পথচারী।
তারা জানান, বকশিবাজার এলাকায় অচেতন অবস্থায় বৃদ্ধকে দেখতে পাই। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে ভিক্ষাবৃত্তি করতো বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভিক্ষুক
লিংক সফলভাবে কপি হয়েছে!