[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পুনবার্সনের লক্ষ্যে তিন ভিক্ষুককে দোকান উপহার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে সদর উপজেলা পরিষদে ভিক্ষুক পুনবার্সনে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে অস্বচ্ছল ২০ মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়। এর আগে, অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!