ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ২৪ জানুয়ারি ২০২৪
টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় নিহত ২
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাহেদা বেগম নামে এক বৃদ্ধা।

বুধবার বিকেল ৩টার দিকে ঘাটাইল উপজেলার গোপিনপুর চেচুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী উপজেলার সরিষাআটা গ্রামের মোস্তফা (৪০) এবং অটোরিকশা চালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত সাহেদা বেগম একই উপজেলার জোরদিঘী গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা এলাকায় যাচ্ছিল। পথে গোপিনপুর চেচুয়া পাড়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ তিনজন আহত হন। স্থানীয় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অটোরিকশা চালক আবু তালেব এবং যাত্রী মোস্তফা মারা যান। এছাড়া আহত ঐ বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!