[ দেশজুড়ে ]
বকশীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দিনমজুর নিহত
ফাইল ফটো
জামালপুরের বকশীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার সকালে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মনির মিয়া ও তার সঙ্গীরা বকশীগঞ্জ থেকে সিএনজিতে উঠে রৌমারীর দিকে রওনা হন। সিএনজিটি ড্রাম ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী মনির মিয়া ও তার সঙ্গী মাহবুব আলী মারাত্মক আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
.png)
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ওবাইদুল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!