[ দেশজুড়ে ]
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আরো একজন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৫৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ষোলমারি গ্রামের বাসিন্দা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শোলমারী থেকে ফতেপুর যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন রুহুল আমিন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আজ সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী নামক স্থানে দূরপাল্লার বাসের ধাক্কায় অধীর কর্মকার (৫৫) নামে একজন নিহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!