[ দেশজুড়ে ]
মেহেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় অধির কর্মকার (৫৬) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধির কর্মকার মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। অধির কর্মকার আমঝুপি বাজারের একটি স্বর্ণকারের দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অধির কর্মকার সকালে সাইকেল চালিয়ে আমঝুপি বাজারের উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। পথে রাজনগর নামক স্থানে তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা অধির কর্মকারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর থানার ওসি কনি মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!