বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চেংগাড়া বাজারের অদূরে একটি কালভার্টের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাস ও ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক ও বাসের যাত্রীসহ ১১জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
.png)
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের চালককে আটকে কাজ করছে পুলিশ।