ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসায় যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ১৩ ডিসেম্বর ২০২৩
মাদরাসায় যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
দুর্ঘটনাস্থল। ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ বাসের ধাক্কায় সুরাইয়া আক্তার নামে আট বছরের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া গাইবান্ধা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ফলে ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানির সঙ্গেই বড় হচ্ছিল। 

Advertisement

নিহত সুরাইয়ার বাড়িতে স্বজনদের আহাজারি।সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মাদরাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!