[ দেশজুড়ে ]
আদিতমারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রতীকী ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রলির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে সাপ্টিবাড়ি বাজার এলাকায় মহাসড়ক পর হতে যান ঐ বৃদ্ধা। এ সময় একটি ট্রলি ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারবা- ঐ নারী ভবঘুরে বা মানসিক প্রতিবন্ধী ছিলেন।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঐ বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!