ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুক্তিপণ পেয়েও মাদরাসাছাত্রকে হত্যা, মূল হোতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তিপণ পেয়েও মাদরাসাছাত্রকে হত্যা, মূল হোতা গ্রেফতার 
গ্রেফতার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মকবুল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদরাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণের পর হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মকবুল হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Advertisement

তিনি বলেন, রোববার রাতে র‌্যাব-১০ এর একটি দল মাদরাসাছাত্র অপহরণ করে হত্যার পর সেপ্টিক ট্যাংকে মরদেহ গুমের পরও মুক্তিপণের টাকা আদায়ের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মকবুল হোসেনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় মুক্তিপণের ২ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি অপহরণ ও হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঘাতক মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। নিহতের পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করতো এবং কিছুদিন আগে বাসায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে পরিবারিক সুসম্পর্ক গড়ে উঠে। তাওহীদের বাবা একজন প্রবাসী হওয়ায় মুক্তিপণের আশায় বিভিন্ন কৌশল অবলম্বন করেন।

গত ১০ ফেব্রুয়ারি দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে শিক্ষার্থী তাওহীদ ইসলাম নিখোঁজ হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!