ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলের তারে ঘুড়ি, সাময়িক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
মেট্রোরেলের তারে ঘুড়ি, সাময়িক ভোগান্তি
মেট্রোরেল- ফাইল ফটো

রাজধানীর কাজীপাড়ায় বৈদ্যুতিক তারের ওপর ঘুড়ি উড়ে এসে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। তবে ঘুড়ি অপসারণের পর ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল।

বুধবার বেলা আড়াইটার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে, দুপুরে মতিঝিল-উত্তরামুখী মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই মেট্রো স্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা হেঁটে গন্তব্যে যান।

Advertisement

যাত্রীরা বলেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি ওড়ানো বন্ধ করা প্রয়োজন। এছাড়া এ বিষয়ে কড়া আইন প্রণয়ন ও প্রয়োগ জরুরি।

গত ৪ ফেব্রুয়ারি মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!