ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কবরের দাম দেড় কোটি, মাসিক কত টাকা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীতে কবরের দাম দেড় কোটি, মাসিক কত টাকা?
বনানী কবরস্থান- ফাইল ফটো

রাজধানীর দুই সিটি কর্পোরেশনে বাস করেন প্রায় আড়াই কোটি মানুষ। তাদের দাফন করা হয় সিটি কর্পোরেশনের নির্ধারিত কবরস্থানে। অঞ্চলভেদে রাজধানী ঢাকায় একটি কবরের দাম সর্বো‍চ্চ দেড় কোটি টাকা। মাসের হিসাবে এ ভাড়া ৫০ হাজার টাকা। 

হিসাব করে জানা গেছে, দেড় কোটি টাকার এই কবর আগে বিক্রি হতো ৪৫ লাখ টাকায়। তবে গত বছর হঠাৎ করেই দাম বাড়িয়ে তিনগুণ করা হয়েছে। তবে শুধু টাকা থাকলেই পাওয়া যাবে না এই কবর। লাগবে ঊর্ধ্বতন লোকও। মাসে ৫০ হাজার টাকা হারে কবর ভাড়া করলেও শেষ পর্যন্ত একই কবরে অন্য কাউকে দাফন করা হবে।

ঢাকা উত্তর সিটির বনানী কবরস্থান চালু হয় ১৯৭৩ সালে। ১০ একর আয়তনের কবরস্থানটিতে ২২ হাজার কবর রয়েছে। ২০০৫ সাল পর্যন্ত এখানে কাউকে কবর দিতে গেলে ১৫ লাখ টাকা খরচ হতো। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কবরস্থানের জায়গা সংরক্ষণ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল উত্তর সিটি করপোরেশন। ২০০৮ সাল থেকে পুনরায় বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণ শুরু করে ডিএনসিসি।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবর সংরক্ষণের নিয়ম চালু করার পর থেকে ১৫ বছরের জন্য সংরক্ষণ ফি ছিল ২৪ লাখ টাকা। তবে গত বছর সেটা বাড়িয়ে করা হয় ১ কোটি টাকা। আর ২৫ বছরের জন্য ৪৫ লাখ থেকে এক লাফে বাড়িয়ে করা হয়েছে দেড় কোটি টাকা, যা মাসিক ভাড়া হিসেবে ধরলে প্রতি মাসে দাঁড়ায় ৫০ হাজার টাকা।

অন্যদিকে উত্তরা ৪নং সেক্টরে ১৫ বছর কবর সংরক্ষণের জন্য ফি ছিল মাত্র ৬ লাখ টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৭৫ লাখ টাকা। আর ২৫ বছরের জন্য করা হয়েছে ১ কোটি টাকা। উত্তরা ৬নং সেক্টরে ১৫ বছরের কবর সংরক্ষণ ফি ছিল ৬ লাখ টাকা, এখন খরচ বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে। আর ২৫ বছরের জন্য ১১ লাখ টাকা থাকলেও এখন গুনতে হবে ৭৫ লাখ টাকা।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ১৫ বছরের জন্য ছিল ৬ লাখ টাকা, এখন তার জন্য দিতে হয় ২০ লাখ টাকা। ২৫ বছরের জন্য এই কবরস্থানে আগে ছিল ১১ লাখ টাকা, বর্তমানে তার জন্য খরচ করতে হবে ৩০ লাখ টাকা। রায়েরবাজার কবরস্থানে ১৫ বছরের জন্য সংরক্ষণ ফি ছিল ৬ লাখ টাকা এখন বাড়িয়ে করা হয়েছে ১০ লাখ টাকা। আর ২৫ বছরের জন্য ১১ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লাখ টাকা।

এদিকে বনানীতে পুনঃকবর ফি ৫০ হাজার টাকা। মিরপুরে ৩০ হাজার টাকা। কবর সংরক্ষণ ফি আকাশছোঁয়া হলেও বনানী কবরস্থানে জায়গা পেতে লাগে উচ্চ পর্যায়ের তদবির। যে কারণে দ্বারস্থ হতে হয় মিরপুর কিংবা রায়েরবাজারের শেষ ঠিকানায়। 

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শামসুল আরেফিন নামের একজন বলেন, নিয়মিত সরকারি ফিয়ে দিয়ে আসছি। তাতে কোনো প্রকার যত্ন নেয়া হয় না কবরের। পরে একপ্রকার বাধ্য হয়েই মাসে মাসে টাকা দেই কবর দেখভালসহ পানি দেওয়ার জন্য।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কবরস্থান
লিংক সফলভাবে কপি হয়েছে!