ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪
যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির নামে এক কাউন্টার ম্যানেজার নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী বাস কাউন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান নাসির বরিশালের উজিরপুর উপজেলার দহরপাড় গ্রামের নাজেম আলী হাওলাদারের ছেলে। তিনি বনফুল বাস কাউন্টারের ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

নিহতে সহকর্মী মো. সুমন খান জানান, বিকেলে একটি বাসে যাত্রী ভরার পর সেই বাসটি কাউন্টার থেকে বের করে দিচ্ছিলেন নাসির। এমন সময় সেতু ডিলাক্স পরিবহনের আরেকটি বাস কাউন্টারে ঢুকছিলো। তখন দুই বাসের মাঝে চাপা পড়েন নাসির। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এআর
ট্যাগ: চলন্ত বাস
লিংক সফলভাবে কপি হয়েছে!