ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রতারণা মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
প্রতারণা মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেফতার
ফাইল ফটো

প্রতারণা মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রুপটির পরিচালক শাযরেহ হক এ মামলা করেন।

তারা হলেন, ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, কর্পোরেট ফাইন্যান্সের পরিচালক মো. কামরুল হাসান, কর্পোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

Advertisement

তিনি জানান, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের এক মেয়ে শাজরেহ হক বাদী হয়ে বৃহস্পতিবার গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপটির পাঁচজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই জানায়, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমানের বিরুদ্ধে ছোট মেয়ে শাযরেহ হক প্রতারণা মামলাটি করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গ্রুপটির শীর্ষ ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে শাযরেহ হক এ মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!