[ রাজধানী ]
গুলশানে ২০ রেস্টুরেন্টে পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের মূল লক্ষ্য ছিল রেস্টুরেন্টগুলোতে অগ্নিকাণ্ডসহ অন্য কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ যেন নিরাপদে বের হতে পারে এমন কোনো বিকল্প পথ আছে কিনা।
রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ২০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, অভিযানে সব রেস্টুরেন্টেই নিয়ম অনুযায়ী বিকল্প রাস্তা পাওয়া গেছে। এছাড়া অভিযানের সময় হোটেলগুলোতে গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট নিরাপদে রাখাসহ অন্যান্য বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)
বেইলি রোডে অগ্নিকাণ্ডে নারী-পুরুষ ও শিশুসহ ৪৫ জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!