ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১ মার্চ ২০২৪
ভারতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ৪
ফাইল ছবি

ভারতের বেঙ্গালুরুতে একটি ছোট রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। বলা হয়েছে, আহত চারজনের মধ্যে তিনজন রেস্তোরাঁটির কর্মী।

Advertisement

জানা গেছে, রেস্তোরাঁর রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেস্তোরাঁটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা।

রামেশ্বরম রেস্তোরাঁটি সেখানে বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণ ঘটেছে। দিন কয়েক আগে এই রোস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!