আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরে দুটি ইউনিট যুক্ত হয়ে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানিয়েছেন, বহুতল ওই ভবনের উপরে তলাগুলো আবাসিক। সেখানে বাসিন্দারা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।