পুড়ে যাওয়া ঐ দুই বসতঘর মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টুর। তাদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হেদায়েতুল ইসলাম বাচ্চুর বাসা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে ফায়ার সার্ভিসের দল এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, গ্যাস সিলিন্ডার থেকে এ আগুন লেগেছে।