মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, সোমবার রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
.png)
তিনি আরো বলেন, পরে সেখানে আরো দুইটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে।
এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে এখানকার একটি স-মিলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।