[ দেশজুড়ে ]
খুলনায় কার্বন ফ্যাক্টরিতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় কার্বন তৈরি করার একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার রূপসা উপজেলার কুদির বটতলা তিলক এলাকায় ওই কার্বন তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, কার্বন তৈরি করার একটি ফ্যাক্টরিতে পাটকাঠিতে আগুন লাগে। সিগারেটের ফেলে দেয়া শেষ অংশ থেকে আগুন লাগতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আগুনে দুটি ট্রাকে থাকা পাটকাঠি এবং ফ্যাক্টরির সামনে থাকা বেশ কিছু পাটকাঠি পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!