[ রাজধানী ]
পুরানা পল্টনে বাসায় আগুন
আগুন- ফাইল ফটো
রাজধানীর পুরানা পল্টনে একটি বাসায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথেই আগুন নিভে যায়।
বুধবার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, রাত ১০টা ৫ মিনিটে পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ পৌঁছার আগেই আগুন নিভে যায়।
.png)
এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!