সোমবার রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের সুবাদ বাজারের দক্ষিণ পাশে কলাকোপা মন্ডলপাড়া গ্রামে। নিহত বৃদ্ধা ঐ গ্রামের মৃত সমিরুদ্দিন ফকিরের স্ত্রী।
গাবতলী মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি ঘর নির্মাণে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
.png)
স্থানীয়রা জানান, গ্রামের মৃত সমিরুদ্দিন ফকিরের ছেলে মোস্তাফিজুর রহমান এবং ছাত্তার ফকিরের ছেলে লাল মিয়া সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ হয়ে ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে দুটি গরু ও কাবাসী বেওয়া নামের এক বৃদ্ধা পুড়ে মারা গেছে। এছাড়া চারটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা জানান, নিহতের বাড়ি গিয়ে খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তাদের ঘর নির্মাণে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।