[ রাজধানী ]
মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর ১২ নম্বরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনীও সহযোগিতা করে।
সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগে, দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
.png)
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!