ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ময়মনসিংহে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় একটি সুতার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শুক্রবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাদের দুটিসহ মোট ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

Advertisement

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে চারপাশের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা সময় লাগতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!