বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুরে বাজারে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে।