ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৬ জন গ্রেপ্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ১৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৬ জন গ্রেপ্তার
ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চাপাতি, দা, ককটেল, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় ৪৫টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!