ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

শকুনদের জন্য ‘রেস্তোরাঁ’

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ১৬ জানুয়ারি ২০২৪
শকুনদের জন্য ‘রেস্তোরাঁ’
ছবি: সংগৃহীত

মানুষের জন্য রেস্তোরাঁ তৈরি হয়। মানুষজন আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সেখানে খেতে যান। কিন্তু শকুনদের জন্য রেস্তোরাঁর কথা শুনেছেন কেউ!

শকুনদের জন্য রেস্তোরাঁ তৈরি হচ্ছে হেমন্ত সোরেনের রাজ্যে। ভারতের ঝাড়খণ্ডের কোডারমা জেলায় এই নতুন রেস্তোরাঁ তৈরি হচ্ছে বলে জানা গেছে।

কোডারমার ডিএফও সুরজ কুমার সিং জানিয়েছে, পশু-পাখিদের শরীরে অতিরিক্ত ওষুধের উপস্থিতির কারণে প্রচুর শকুনের মৃত্যু হচ্ছে। তাই শকুন সংরক্ষণের জন্য প্রায় এক হেক্টর জমির উপরে এই ‘রেস্তোরাঁ’ তৈরি করা হচ্ছে। যেখানে বিভিন্ন গোয়াল এবং পৌরসভা থেকে সংগ্রহ করে পশু-পাখির মাংস খাবার হিসেবে দেওয়া হবে শকুনদের।

Advertisement

দেশটির বন দফতর জানিয়েছে, এক বার ওষুধমুক্ত পশুর মৃতদেহ আসা শুরু হলেই এই রেস্তোরাঁ চালু করবে তারা। শকুন এমনিতেই মারা যাচ্ছে বিষাক্ত খাবার খেয়ে। এর ফলে ইকোসিস্টেমের জন্য দরকারি এই পাখিটির সংখ্যা হয়তো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!