ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দালাল ধরতে ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ৫৮ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ৪ মার্চ ২০২৪
দালাল ধরতে ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ৫৮ জনের সাজা
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় রোগীদের হয়রানি ও কমিশন নিয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগে দালাল চক্রের ৫৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা র‍্যাবের ভ্রাম্যমান আদালত। 

সোমবার ১১টায় র‍্যাব–৩ এর একটি দল এই অভিযান চালায়। এ সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

পরে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, জরুরি বিভাগ, নতুন ভবন এবং বাগান গেটের প্রশাসনিক ব্লকসহ  হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে ৬৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়। 

Advertisement

র‍্যাবের দাবি বিভিন্ন সময় ভুক্তভোগীদের করা অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা চক্রটির ওপর নজরদারি চালিয়ে চিহ্নিত করে। 

র‍্যাব বলছে, ঢামেকে ১০০ থেকে ১৫০ দালাল চক্রের সদস্য রয়েছে। দালালের দৌরাত্ম রুখতে এমন অভিযান চলবে বলেও  জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!