রাজউকের অভিযানে কয়েকটি রেস্তোরাঁ সিলগালা
রাজধানীর উত্তরায় হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় খাজানা রেস্টুরেন্ট, ম্যাডল্যান্ড চায়না, দা হোয়াইট হল বাফেট এন্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউকের জোন-২/১ মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কয়েকটি ভবনের অভিযান পরিচালনার সময় ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়। তাদের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নেয়া হয়েছে।
.png)
এছাড়া প্যারাডাইস ভবনের ১৪ তলা ভবনের ৬ তলা পর্যন্ত কমার্শিয়াল থাকলে কিন্তু বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক ৭ তলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছে। এজন্য প্যারাডাইস ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ঐ ভবনে থাকা দা হোয়াইট হল বফেট এন্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়।
উচ্ছেদ অভিযানে ছিলেন- রাজউক জোন- ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারী অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মো. মাসুদুর রহমান, মো.নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদীসহ রাজউকের কর্মকর্তারা।