ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিম্নআয়ের মানুষের জন্য মাসব্যাপী ডিএনসিসির ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৫, ১৫ মার্চ ২০২৪
নিম্নআয়ের মানুষের জন্য মাসব্যাপী ডিএনসিসির ইফতার আয়োজন
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে মাহে রমজানে মাসব্যাপী নিম্নআয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। গুলশানস্থ নগরের ভবনের সম্মুখস্থলে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) মাসব্যাপী ইফতার আয়োজনের ৩য় দিনে ইফতার বিতরণ পরিদর্শন করেন মেয়র মো. আতিকুল ইসলাম। ইফতারের কিছুক্ষণ আগে মেয়র উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। ডিএনসসির সামনে নিম্নআয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। তবে, এটি কোনো ইফতার পার্টি নয়, কেবল নিম্নআয়ের মানুষের জন্যই এই আয়োজন।

Advertisement

মেয়র আরো বলেন, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটি অত্যন্ত আনন্দের, ভালো লাগার। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছে। এ ছাড়া ডিএনসিসির ৬টি মার্কেটে পণ্য দ্রব্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারণ মূল্য তালিকা দেখতে পাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!