ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় আগুন: সেই ভবনে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০, ১৬ মার্চ ২০২৪
পুরান ঢাকায় আগুন: সেই ভবনে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর জন্য ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর কমান্ডার ফয়সালুর রহমান।

Advertisement

তিনি বলেন, পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টির জিনাত প্রিন্টিং ওয়ার্কস নামে একটি প্রেসে রাত পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, আগুন লাগার পর ভবনজুড়ে প্রচুর ধোঁয়া ছিলো। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনটিতে আগুন নির্বাপণের জন্য কিছু সরঞ্জাম ছিল তবে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

এ ঘটনায় তদন্ত কমিটি হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!