ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৫ মার্চ ২০২৪
নান্দাইলে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকা উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের  দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের  হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

Advertisement

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন মিয়া বলেন, আগুনে আমার দোকানসহ ১০ ব্যবস্থা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এই আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। কীভাবে আগুন লাগল বা কী পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!