ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫, ১৭ মার্চ ২০২৪
মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের আধুনিকের মোড় এলায় সন্ধ্যা এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই স্বপন জানান, মিরপুর সাড়ে ১১-এর আধুনিকের মোড়ের কিছুটা সামনে ১০-১২ জন মিলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। রাসেলের সঙ্গে ঐ এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এই হামলা করেছে।

Advertisement

তিনি আরো বলেন, রাসেল বিহারি পল্লীতে কারচুপির কাজ করতেন। তারা মিরপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা। বাবার নাম শাহাদাত হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!