বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
গণমাধ্যমকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে বাকি আরো ইউনিট পাঠানো হয়।
.png)
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা