[ রাজধানী ]
মেট্রোরেল কমলাপুর যাবে কবে, জানালো ডিএমটিসিএল
ছবি: সংগৃহীত
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুর রুটে ভায়াডাক্ট স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এ অংশে মেট্রোরেল চলাচল শুরু হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, আমরা গত ২৩ মার্চ থেকে ভায়াডাক্ট সংযোজন শুরু করেছি। আপনারা মতিঝিল অংশে যদি যান তাহলে দেখতে পারবেন, ভায়াডাক্ট আস্তে আস্তে মতিঝিল স্টেশন পার হয়ে কমলাপুরের দিকে যাওয়া শুরু করেছে। এরই মধ্যে আমরা তিনটি ভায়াডাক্টের সংযোজন সম্পন্ন করেছি। এখন এ সংযোজন কার্যক্রমটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে।
.png)
২০২৫ সালের জুনের মধ্যে এ অংশে মেট্রোরেল চলাচল শুরু করতে পারবো বলেও প্রত্যাশা করেন এম এ এন ছিদ্দিক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!