[ রাজধানী ]
আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
ফাইল ফটো
পাইপলাইনের জরুরি মেরামতের জন্য আজ সোমবার ঢাকার অদূরে অবস্থিত আশুলিয়ার বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া, আমতলাসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
এদিকে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!