শনিবার (২৩ মার্চ) বিকেলে নবীনগর পৌর শহরের নারায়ণপুর এলাকায় এ জরিমানা করেন নবীনগর ইউএনও তানভীর ফরহাদ শামীম।
নবীনগর ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান, বেশি দামে নবীনগরের বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন ব্যবসায়ীরা। শনিবার বিকেলে ওই এলাকার ডিলার মেসার্স আনোয়ার ট্রেডার্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের বিক্রির রশিদ না দিয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার মেসার্স আনোয়ার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো জানান, পাশাপাশি বসুন্ধরা গ্যাসের ডিলার মেসার্স মাহাদী এন্টারপ্রাইজ বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স দেখাতে না পারায় সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ন্যায্যমূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করার জন্য দোকানগুলোকে কঠোর নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়। জনস্বার্থে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।