[ দেশজুড়ে ]
বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় ৪ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে কসবার পুরাতন বাজারে এ অভিযান চালান ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান
তিনি জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে কসবা পুরাতন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ক্রয় ভাউচার না রেখে বেশি দামে তরমুজ বিক্রি করায় এক তরমুজ আড়তদারকে ৩ হাজার, সঠিক মূল্য তালিকা না থাকায় দুই ফল ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা ও এক মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো জানান, জরিমানার পাশাপাশি তাদের সতর্কও করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় কসবা থানা পুলিশ উপস্থিত ছিলো।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!