ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে ফল বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১৯ মার্চ ২০২৪
বেশি দামে ফল বিক্রি, ৩ দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ফল বিক্রি করায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইমন এন্টারপ্রাইজকে ৩ হাজার, আউয়াল ফল ভান্ডারকে ৩ হাজার ও মায়ের দোয়া ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলা শহরের কোর্টরোড, মসজিদ রোড, মঠের গোড়াসহ বিভিন্ন জায়গায় রমজান মাসে এক শ্রেণির অসাধু ফল ব্যবসায়ী তরমুজসহ বিভিন্ন ফল বেশি দামে বিক্রি করছে।

Advertisement

পরে সেখানে অভিযানকালে সঠিক মূল্য তালিকা না থাকা ও ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের ফারাক থাকায় ৩ ফলের দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!