শনিবার বিকেলে শহরের এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আহজারুল ইসলাম।
ভোক্তা অধিকারের অভিযান সূত্রে জানা যায়, শহরের বিসমিল্লাহ ফল ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানের ফল সংরক্ষণের অনিয়মিত ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা ও একটি হোটেলে খাবারে রং মেশানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপপরিচালক আহজারুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে।