[ দেশজুড়ে ]
মাপে কম, ফিলিং স্টেশন ম্যানেজারকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার আমতলীর আমড়া গাছিয়া গ্রামে অবস্থিত ‘তালাল রহমান ফিলিং স্টেশন’কে তেল মাপে কম দেওয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
জানা গেছে, আমতলী উপজেলার আমড়া গাছিয়া এলাকার কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত রহমান ফিলিং স্টেশনের মালিক এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের সুকৌশলে পেট্রল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দিয়ে আসছিলেন। এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঐ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।
.png)
অভিযোগের সত্যতা পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার রুবেল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেন অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এর আগেও একবার ঐ ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছিলো। নতুন অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!