[ দেশজুড়ে ]
ইটভাটায় কেওড়া কাঠ, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলায় ইটভাটায় কেওড়া কাঠ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত যমুনা ব্রিকসকে ভ্রাম্যমাণ আদালতের মাধমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ।
চরফ্যাশনের রেঞ্জ বন কর্মকর্তা মো. সালাম হোসেন জানান, পার্শ্ববর্তী লালমোহন উপজেলার চর কচুয়াখালী থেকে কেওড়া কাঠ এনে যমুনা ব্রিকসে পোড়ানোর জন্য স্তুপ করে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে ওই ইটভাটা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে একশত মণ বনের কেওড়া কাঠ দেখতে পাই। ইটভাটায় কেওড়া কাঠ দেখতে পেয়ে বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়। পরে তিনিও ঘটনাস্থলে আসেন।
তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থলে এসে বনের কাঠ পোড়ানোর দায়ে ওই ইটভাটার সঙ্গে সম্পৃক্ত মো. রিয়াজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ। এছাড়া জব্দ করা একশত মণ কেওড়া কাঠ ওই ইটভাটা থেকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!