সোমবার দুপুর ১টার দিকে নারিন্দা দক্ষিণ মুসন্দির একটি বাসার ৮তলা থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মারিয়ার স্বামী সায়মন বলেন, গত বছর ৩ ডিসেম্বর আমাদের বিয়ে হয়। বিয়ের পর মারিয়ার পরিবার আমাদের মেনে নেয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডিও করেছে। সোমবার সকালে আমি কাজে বের হই। দুপুরে খবর পাই মারিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। দ্রুত এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সায়মন বলেন, মারিয়া সব সময় তার মা-বাবার ছবি দেখে কান্নাকাটি করতো। গত রাতেও সে অনেক কান্নাকাটি করেছে, আমি অনেক বুঝিয়ে সকালে কাজে বের হয়েছিলাম।