ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ১৪ বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩২, ১ এপ্রিল ২০২৪
ডেমরায় গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ১৪ বাস
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে ১৪টি বাস পুড়ে গেছে।

সোমবার রাত ৯টা ৪৮ মিনিটে ঢায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লন্ডন এক্সপ্রেসের ১৪টি বিলাসবহুল বাস আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনো কিছু জানাতে পারেননি।

Advertisement

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!