[ রাজধানী ]
ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
ছবি: সংগৃহীত
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন মানুষ। নৌ-সড়কপথের পাশাপাশি ভোর থেকেই যাত্রীদের ভিড় দেখা যায় রেলপথেও। কমলাপুর স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ।
এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটের ট্রেনগুলো কমলাপুর থেকে যাত্রা করে যথাসময়েই।
মূলত ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। আবার টানা ছুটির কারণে যাত্রার জন্য অনেকেই বেছে নিয়েছেন ঈদের পরদিনকে।
.png)
ঢাকায় ছাড়ার পথে যাত্রীদের চাপ থাকলেও ঢাকামুখী মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!