ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের জামাতে নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোনও

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ১২ এপ্রিল ২০২৪
ঈদের জামাতে নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোনও
ফাইল ফটো

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়ায় ঈদের জামাতে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন হাজী আব্দুর রহিম নামে এক মুসল্লি। ভাইয়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোনও।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন। হাজী আব্দুর রহিম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বধু ব্যাপারি বাড়ি সংলগ্ন হাজী মোজাফফর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়েছিলেন তিনি। প্রথম রাকাত নামাজের পর দ্বিতীয় রাকাত নামাজের রুকুতে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেননি।

Advertisement

আব্দুর রহিমের ভাই ওবায়দুল হক বলেন, আমি পেছনের কাতারে ছিলাম। নামাজের দ্বিতীয় রাকাতে পড়ে যাওয়ার পর চিকিৎসার জন্য তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি বেশকিছু দিন থেকে হৃদরোগে ভুগছিলেন। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় যুবলীগ নেতা আমজাদ হোসেন আকুল জানান, ভাই আব্দুর রহিমের মৃত্যুর খবর শুনে রাত ৯টায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন হাজেরা আক্তারও মারা গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!