ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কোথায় কখন ঈদ জামাত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ১১ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে কোথায় কখন ঈদ জামাত
ছবি: প্রতীকী

পবিত্র ঈদুল ফিতরের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও জেলা প্রশাসন। চসিকের তত্ত্বাবধানে নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই সময়ে সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদসহ নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব স্ব মসজিদ/ঈদগাহে অনুষ্ঠিত হবে।

Advertisement

অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল ৯টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!