[ রাজধানী ]
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
সংগৃহীত ছবি
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর পৌনে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে বনশ্রী ‘সি’ ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ১ টা ১৫ মিনিটে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
.png)
এর আগে দুপুর সাড়ে ১২টায় ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!