[ রাজধানী ]
শিশু হাসপাতালে আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, দুপুর ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরো তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
.png)
এরপর দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও ২টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তদন্ত কমিটি
লিংক সফলভাবে কপি হয়েছে!